অ-পূর্নতা
- আদি আহমাদ সিফাত
পদ্ম ফোটেছে আজ কোলাহল নেই অবিরাম রৌদ্রময়তা সুবিশাল মাঠ আজ খালি পড়ে আছে
আজও আছি, জায়গা পুরো ফাকা একাকি দরুন
শুধু নেই তুমি।
সবুজ ঘাস জোঁনাকিরা ও আছে, দেখলে না,
তাদের ছ- পায়ের খেলা।
শুনলেনা তাদের গুন গুন প্রেমের গান,
বড্ড তুষ্টি মাঠে ঘুর ঘুর করছে নেই তুমি,,
গোধুলি পার হয়ে যাবে কিছুটা সময় বাকি,
সবুজ ঘাস ঢাকা পড়ে যাবে অদুর কালো নিশির ছোবলে।
ছেয়ে যাবে নিস্তব্ধতা কালো আঁধার,
ক্ষানিক বাদে পূর্নিমা বয়ে যাবে সুবিশাল গগনে
নীলিম প্রান্ত গুলো চান্দের কিরনে ধেয়ে যাবে
দেখা হবে তারাদের সাথে,দেখা হবে কথা হবে নীলের সাথে
চাঁদটার কালচে হলুদ আলোর সাথে,
শুধু সেই মৃদু আলো দেখা হবে না তোমার মিষ্টি আওয়াজের আবহের হাসি টুকু আর তার সুমধুর সুর।
তব হৃদয় ক্লান্ত হবেনা,হবেনা আশাহীন,
হয়তো কোন একদিন হয়েই যাবে তোমার আমার মিলন আর দেখবো সেদিনটায়,
মন ভরে দু- চোখের কোনো তে পরিতুষ্টির ছোয়াতে,
একটু ছুয়ে দেখবো, রাখবো হাতে হাত,
তোমার মুখবিবর কাধে রেখে গল্প করবো, রাজা রানির গল্প, চাদের বুড়ি সাথে আলাপ হবে, আর আলো আধারির খেলায় হারিয়ে যাবো প্রেমের গভির স্পর্শে,
সেদিন আমার দু-চোখ পূর্নতা পাবে
পূর্নতা পাবে প্রেমের,
পূর্নতায় ছেয়ে যাবো আমি আর তুমি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।