নীলাবতি
- আদি আহমাদ সিফাত

আমি নয়না ভিড়াই তব নীলিমায়
আজ তারা নাহি পাই,
আজি পথ হাটার প্রান্ত তবুও ক্ষান্ত।
দুটি পথ দিগন্তের দুটি দিকে শেষ হয়
কেনো এতো অচেনা বালুচর একাকার হয়ে
মিশে রয় সময় নামক অসীম সীমায়।
কভু কি মনে হয় না - আমি খুব কাছের কেউ
নীলিমায় নেই চন্দ্রিমা, বড্ড ক্লান্ত রাত আমি নেই নিশিতে।
নিশি আজ আমায় ছাড়িলো ,রহিলো একলা
জানিনে, জানিনে ব্যকুল পরশে তোমায় পায়নি
তব নেই কোন অভিযোগ যদি না ফুরায় আমার তপস্য কাল।
তুমি কি বুঝোনি - তুমি কি তব খুজ রাখনি
বাহুতে আমার তোমার ছায়া রহিছে আঁকা

দৃষ্টি-অঙ্গনে পাপড়ি হারায়- হারায়নি তোমায়
তুমি কি বুঝনি - বুঝনি কতটা পথ চেয়ে তবে তোমার পথে করেছি ধন্য
বুঝনি, আমার ক্লান্ত হৃদয় একটু ছোয়া পেতে বিভোর তোমাতে।
তুমি কি খুজো-না আমার ঠিকানা, হয়তো না
আমি তব খুজি ঘুরি ফিরি
তব হারায় নিজেকে হারায় অসমে
তোমার প্রেমেতে।
নীলাবতি তুমি হয়তো আমার -
আমার আগমনে তোমার আঙ্গিনায় বৃষ্টি বয়
মৃদু বায়ু অবিরাম,
তুমি-তো মিশে আছো আমাতে
কভু কি খুজ রাখো-না? কভু কি? তোমাতে হবে না আমার চালনা,।
নীলাবতি প্রেমে দ্বিখন্ডিত মালায় আজ আমি দ্রবীভূত
আঁচলে মিশে আছি চেয়ে দেখ না।।
চেয়ে দেখো না কতটা প্রেম জমা রেখেছি
বেঁধেছি তাতে তোমায়।
একটু বেসো ভালো একটু ডেকো কাছে
অবেলায় তো আমারই কথা মনে পড়ে নীলাবতি
তবে দূরত্ব কেনো, হয়ে যাও মিশ্রনে দ্রবীভূত
একবার।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026