দু-মুঠো ভাত
- আদি আহমাদ সিফাত

বাস্তবতা আর জগৎ ভিন্ন কিছুু
আবেগ আর ভালোবাসায় স্নিগ্ধ এক পশরা নিকোটিন
হয়তো কখনো ছোয়া হয়না।
তবে আমি জানি আধারে যার নিদ্রা নেই
তার জীবনে একটু আলো আসবে কবে?
সে প্রতিক্ষা টুকু নেই।
সময় চলে যায়,
ব্যস্ততম জানজট আর কোলাহলে মিশে,
খানিকটা দূর্বলতা, আলতো ছোয়া
কারো পাষন্ডতা, নির্মমতা আাহাজারি, কান্না আর হাসির চিত্র-টা হয়তো সবার চোখে পড়েনা।
সবাই দেখে আমি নয়-তো সে কেনো, সেও না,,
যবে ঘর হবে আবাসন,
কাটিবে বেলা ক্লান্তিহীন পথ চলায়।
গাড়ির হর্ন, ড্রেনের বয়ে যাওয়া বিষাক্ত পানি, ব্যাস্ত নগরীর কোলাহলে নিষিদ্ধ পল্লীর চিরোচেনা ছবি।
কারো চোখে রামধনুর মতো বেঁচে থাকার স্বপ্ন জাগায়।
আবার কেউবা হারিয়ে যায় অবেলায়,
তার জাগরিত মনের প্রতিভাত হয়তো ফুটানোর সুযোগ হয়না,,,
দু-মুঠো খাবার খেয়ে পেটের শান্তি কারও হয়ে উঠেনা,,
চলে যায় কামাতুর বাসনার আগুন নেভাতে।
ক্ষুদার জালায় দেহ-বিক্রি করতে দিধা হয়না,
দুমুঠো ভাত,
সারাদিন চলে যাবে- যেন অন্যথা এক হাহাকার প্রতিচ্ছবি।
দু-মিনিট কথা বলার মতো সময় কারও নেই,
আবার দুমুঠো ভাত কে দেবে,
মুখের খাবার কেড়ে নেওয়ার মানুষ শত,
মুখে তুলে খাওয়ানো মানুষ কবেই গত,
হয়েছে কত শত আবেগে মেশালো সামান্য কথা
দুমুঠো ভাত আমায় দিবি।।
দেহ খানা নিয়ে যা, তবুও খেতে দে,
অশান্ত শহরে অলি গলিতে কটুক্তি করবার লোক শত শত।
ব্যস্ততা ভুলে কথার ছলে ছলে শিক্ষিত নামের পশুরাও গিলে খায় দু-চোখের চাহনি তে,
তবু, খাবার দে,
ভেসে উঠে দুমুঠো ভাতের আর্তনাদ
কবি বলেছেন
-ভাত দে নয়তো মানচিত্র চিবিয়ে খাবো-
রাজনীতির হঠকারিতা, দালাল, খপ্পর, ছিনতাই, চুরি ডাকাতির, পেছনো লুকিয়ে আছে দু- মুঠো ভাতে করুন চাহনির আর্তনাদ।
জ্বলন্ত শীখায় পুড়ে ছাড় খার, তবু শেষ বেলায় নিশ্বাসের ব্যাথায় বলে উঠে,
আমার প্রিয় ভূমি খেতে দে আমায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026