ভালবাসতে পেরেছি- প্রেমিক হতে পারিনি
- আদি আহমাদ সিফাত
যদি এমন হতো কাব্য লীলায় তোমার আমার দেখা হতো
যাতনা বিষাদ ভুলিয়া আমি কাব্য চয়নে অমর হতাম
যদি এমন হতো কবিতায় কবিতায় তোমার ছোয়া পাওয়া যেত
আমি ভাবনাহীন হয়ে দিবা-রাত্রী কবিতার প্রেমে পড়িতাম।
পথের ধারে চলার ফাকে একটু আড় চোখে চেয়ে
দেখো,
আমি তোমার হরিণি চোখের প্রেম আগুনে পুড়ে ছাই হয়েও,
তোমার পানে অপলকে তাকিয়ে রবো।
একটুখানি ফিরে দেখো
হাজারও বিষাদে অনুতাপ সহ্য করার ক্ষমতা আমার আছে,
তুমি নীলাঞ্জনা নীল শাড়ীর তপ্ত অাগুন তোমাতেই মানায়
আমি তোমার নীল শাড়ি হবো।
তুমি কি জানো প্রিয়
ভালবাসার লেলিহান শীখার তীব্রতা কত?
প্রবেশ দ্বারে আমি অপেক্ষমান তুমি কভু আসোনি
আসোনি আমার প্রান্ত সীমায়।
আমার হৃদয়ে ঢেউ সরাগম
তোমার অগোচরে আমি কতই না দৃষ্টিহীনতায় ভুগি
অবক্লান্ত হয়ে ঘুরি শুধুই তোমায় দেখবো বলে।
কিন্তু তোমার চোখের পলকে তাকালে
আমি হয়ে যাই দিশেহারা, গায়ে আমার প্রবল ঝড় বয়ে যায়
-ভালবাসতে পেরেছি -প্রেমিক হতে পারিনি-
অস্ত অস্ত গোধুলি সন্ধার সেই সময়ে
সেই বিকেলে আমি অ-যাতন হয়ে দেখছি তোমার ভাবনা গুলোকে।
আমি নির্বাক নির্জনে শুধু তোমাতেই মিশে রবো
খানিকটা ভালো বেসে দেখো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।