অপ্সরা
- আদি আহমাদ সিফাত

আমি জানিনা কোমল পরশে হয়ে যাবে কত নীলাচল
বাহানার সুর সাধনা।
আমার সাধনা ওগো মিষ্টি কুমারি তোমারি রনাঙ্গনা।
কত কাল যাবে কত রাত পারি দিয়ে আসিবে সে কাল,
যে কালে মোরে আহারে বাধিবে রাখিবেনা অনাহার।
যদি গো চাহো প্রিয়,
তোমার জন্যে রজনী করিবো পার
নিশিতে তোমারই ঘুম ঘুম চোখের জ্যোতি হইয়া ফিরিতে।
অদেখা তোমার কেঁশে হবো বিচরণ
ভয়ে ভয়ে আমি মিটি মিটি পায়ে সরাতে মুখের কেঁশ,
হটাৎ তুমি ওগো প্রিয়তম
চক্ষু মেলিয়া অগ্নি ঝারিয়া
বলিবে ওই কি,,চাই
ভাষাহীন হইয়া তবুও আমি দেখিবো সারা রাত্রি চাহিয়া
জানিতে চাও কি চাই?
তোমার কোমল পরশ
আর হাসিমাখা মুখের পিচ্চিটাকে চাই
হঠাৎ তুমি আতংকিত হইয়া বলিলে
আমারে পেতে বাহুডোরে আপন
করিতে হবে সর্বজনম বাহুতে ধারন।
ওগো প্রিয়তম প্রিয় দিবসে
এক গুচ্ছে গোলাপ কি গুজে দেওয়ার
অনুমতি পাই।
হটাৎ বললে তুমি চক্ষু মেলিয়া
কবিতা যেন মন্ত্রমুগ্ধতায় চারদিক ছড়িয়ে পড়িছে।
কি হে তোমারে করিলো মুগ্ধ
কি হে তোমারই ভাষা কাড়িলো
আমি উতলা মনে দেখিতে চাই
দিবা আর সারাটা রজনি ঘুমো পরিকে দেখিয়া
না গো প্রিয় অমন করে বলিও না আর
যদি গো তোমারে না পাই দেখিতে মন হয়ে যায় উতলা
বিরহে কেনো রাখো গো, মায়া কি হয়না কভু
নিশির শিশিরে আমি সে দিবসে,
হয়তো হারিয়ে যাবো- হারিয়ে যেতে চাই
তোমার হিয়ার ভাজে ভাজে
মিশিতে ওগো অপ্সরা
তোমার গায়ের লোমের খাঁজে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026