আমি নেই আমাতে
- আদি আহমাদ সিফাত - অনুরাগ
আমি নেই আমাতে মিশে
আমি শুধু আমাকে নিয়ে ভাবিনা
আমি জগৎ মাঝে আছে যত প্রানি সবার
আমি নিজের খেয়ালে নিজকে করিয়াছি পর
নির্ঘুম রাত্রিতে নিজেকে দিয়েছি বিসর্জন
আমি সকালের আবহাওয়া
মিষ্টি দুলানি দিয়ে পাশ কেটে যাওয়া আলুনি
আমি ধরনীর বুকে তিক্ত রোদেলা দুপুর
আমি কাল বশেখী ঝড় হয়ে আসা রমনী
আমি উর্ব্ধ বিকেলে শিশুদের খেয়ার খেলুনি
আমি নির্বাচিত করা সন্ধে মালতির সুঘ্রান
আমি শুধু আমার কথা বলি না
আমি দীর্ঘ দিনের আশা ভরা ভালবাসা
আমি বর্ষা নিশি গুড়ু গুড়ু বৃষালী বৃষ্টি
আমি ভোরের কাকলি কল কল সুরের বাঁশি
আমি নির্বাক বালকের অশ্রু ঝরা কথা
আমি আষাঢ়ের বুকে ধরনী ভেজানো জল
যাহাতে ডুবিয়া ধরনী করে টলমল
আমি উঠতি বয়সিনী বাড়তি যৌবনের হাওয়া
আমি শ্রাবলে বুকে বয়ে যাওয়া অকাল ঝর্না
রাত্রিযাপনে কাহারো চোখের জল
কাহারো আবার নিশিবোঁ জাগানো আলো
শকুন্ত মন আসবেনা আর নিরাশার বুক বাধা
আমি তারই প্রতিপাদ্য
আমি ক্ষুদার্থ মায়ের মমতা ভরা আচল
কান্না ভরা বুকে ভুলানো কথার সাহিত্য
আমি ভাদ্রতে বয়ে যাওয়া পাগলের ধুপ শীখা
অগ্নী ঢালিয়া মাথা মোটা ছেলের গামছা
আমি আমারে নাহি জানি
ধরনী র মাঝে বালকের খুনসুটি
বালিকার মনে ভয়ের সময়ে জাগি
প্রসুতি বোনের নির্গত চোখের পানি
আমি নাহি জানি নিজ নাম
আামি নাহি জানি নিজ দাম
আমি আশ্বিনের মনে ধান বানার বানারসি
আমি ক্ষুধা ভরা পেটের পাথর বাধা দড়ি
আমি কৃষকের গায়ের রৌদ্র মাখা ঘাম
ক্লান্তি দুপুরে তাহারই সুরের বীণ
আমি ছায়া হয়ে করি মেঘের আড়ালে বাস
আমি নতুন বানের দুটানা নাওয়ের রশ্মি
আমি সকাল বেলার পাখি
আমি তোমার ঘরের আলো
আমি নিরাশ কারা আাগুনের বাহুবল
আমি অগ্রাহায়নে পুস মানা পাখির কথা
পুস্তকপ্রণয়নে আনিবো আবারো দুলা
আমি নেই আমাতে মিশে
আমি সবার মনে উত্তাল জাগানো ঢেউ
হুংকারে আনি বালকের বুকে বল
শত্রুজিৎ হয়ে মরনে নাহি করি ভয়
আমি নাহি জানি করিতে আপন কাহাকে
যার দুচোখে সমাজের বিগ্ন ঘটানো বাজ
আমি উত্তাল সাগরে গমনকারী পথ
ঢেউয়ের সাথে খেলাকরা নীলতীমি
আমি আগ্নেয়গিরির উত্তাল যৌবন
সব পুড়িয়া করি চুরমার
আমি বাঘিনির মনে প্রসব ব্যধনার সুর
রাত্রীযাপনে যাহার ছিলোনা কোনো ভয়
আমি পৌশ মাসের হাড় কাপুনি শীত
আমি বৃদ্ধ বাবার শীতোষ্ণ ঝরানো কাথা
আমি শন শন বয়ে যাওয়া বায়ুর বিরুদ্ধে লড়ি
আানিবো আবারো গ্রীষ্ম বর্ষাবাদলের ধারা
আবারো আনিতে আমন, আওশের ঘ্রান
বকুল ফুলের গাথনে গাথা প্রেম প্রেয়সির মালা
আবারো আনিবো কলমি ফুলের ছোয়া
কেয়া বাসন্তি রজনী কালন্তি ও হাসনা হেনার বাসনা
আমি মাঘের রাতে বাঘের সাথে যুদ্ধ বাধানো শীত
আমি রুপ নাগিনির দাত ভাঙ্গা বিষের শ্রুবুল
আমি নিশি জাগা চাঁদের কিরন
ভালোবেসে প্রান ভরানো সুবাস লাগানো বেনি
ফ্লাগুনী মেয়ের রুপ যৌবনের কেঁশ
আমি রোদেলা দুপরের কুন্ঠিত লাগামের বাজ
আমি সেই মায়াবি চোখ যাতে রয়েছ হাজার ফুলের সুবাস
ওহে ক্লান্ত দুপর চৈত্র মাসের ঘুঙুর
ঝুমুর ঝুমুর পায়ের কুলে নাচ গানের বাজনা
আমি তীব্র কাননে ঝরে যাওয়া গাছের পাতা
আমি নিয়ে আসিবো সবুজরংয়ের ছায়া
আমি বিশ্ব ভুবন করিবো রঙিন, ফুলেল সুভাস পেয়ে
আমি শান্তি আনিবে আবরো ধরনিতে শুধু তোমাদের জন্য
আমি শুধু আমাকে নিয়ে ভাবিনা
আমি নেই আমাতে মিশে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।