ষষ্ঠ ইন্দ্রিয়
- ফয়জুস সালেহীন

আমিতো তোমার করতলে গুঁজে দেইনি
বিরহী শ্লোকের একটুকরো পংক্তি!
আমিতো বাতাসে ছড়িয়ে দেইনি
কষ্টের ঝাঁঝাল ঘ্রাণ!
যা কিনা ব্যাপিত হয়ে প্রবেশ করবে তোমার নাসিকারন্ধ্রে।
হৃদয়ে থেকে থেকে স্মৃতিদের মৌন মিছিল।
তার শব্দতো তোমার কর্ণকুহর ভেদ করার কথা নয়!
তোমার দৃষ্টিসীমা থেকে যোজন যোজন দূরে থাকা এই আমার
বেদনার নীলচে আলোকরশ্মিটা তোমার কর্ণিয়া ভেদ করে
রেটিনার কোন্ কোষেওতো পৌছানোর কথা নয়!
আমিতো তোমার টাকরায় ঢেলে দেইনি
দু'ফোঁটা লোনা জল!
তবে কি করে বুঝলে প্রিয়তমা
আজি সাঁঝের বেলায়
মোর হিয়া কাঁদে তোমার একবিন্দু প্রেমের আশায় ?
তবে কি তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে ছুঁয়েছে আমার দীর্ঘশ্বাস ?
তাই কি আমার জন্যে পাঠিয়ে দিলে এক আঁজলা প্রেম ?

৩০-১০-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

২৭-০১-২০১৬ ১৩:২৩ মিঃ

অশেষ ধন্যবাদ।

১৬-১১-২০১৫ ১৯:০৪ মিঃ

আপনাকে অশেষ ধন্যবাদ junayedbrahman

১৫-১১-২০১৫ ০৯:০৬ মিঃ

দারুণ

১৪-১১-২০১৫ ২৩:১১ মিঃ

তাই কি আমার জন্যে পাঠিয়ে দিলে এক আঁজলা প্রেম ?

০৫-০৩-২০১৫ ২০:৪০ মিঃ

ষষ্ঠ ইন্দ্রিয় কবিতাটি কেমন লাগলো।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026