আর পড়বেনা তোমার পায়ের চিহ্ন এই বাটে
- ফয়জুস সালেহীন

(এই কবিতাখানি একজন হারানো স্বজনের স্মরনে উৎসর্গকৃত)

মিছিলের ভীর ঠেলে পাবেনা আর কেহ তোমায়,
তোমার শ্লোগানে শ্লোগানে আর মুখরিত হবে না এ নগর
সেই চায়ের ক্যান্টিনের আড্ডা চলবে তুমি বিহীন
আর রইবে না কেহ তোমার পথ চেয়ে ,
ফুরিয়ে গেছে তোমার আত্মার মেয়াদ ।
তোমাকে দিয়েছে বিদায় তাই পৃথিবীবাসী ।
আর যাবেনা দেখা তোমায় –
অলিতে-গলিতে , উদ্যানে , পথে-ঘাটে কিংবা মাঠে ।
আর পড়বেনা তোমার পায়ের চিহ্ন এই বাটে

১৩-১২-৯৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।