চেনা-অচেনা
- শেখ মাফিজুল ইসলাম
জহুরি যে জহর চেনে
বেনেয় চেনে সোনা
সিন্ধুর জল যে- গিলেছে
সেই বোঝে কত নোনা।
অবুঝ শিশু ভালই চেনে
কোনটি তাদের মা
মা-পক্ষী ভালই জানে
কোনটি তাহার ছা।
গাভী ঠিকই বাছুর চেনে
যতই দূরে থাকুক
আকাশ ঠিকই মেঘ চেনে
যতই দূরে ডাকুক।
মিস্টি-পানির স্রোতধারায়
সাগর চেনে নদী
গুরুমশায় ছাত্র চেনে
দু’চোখ থাকে যদি।
দোকানদার ভোক্তা চেনে
টাকার লেনদেনে
অনুগত কে কতটুক্
চেনা যায় আলাপনে।
কিন্তু মনের প্রাচীর যেথা
উচ্চে তোলে মাথা
মনের খবর জানতে গেলেই
চেষ্টা হয় যে বৃথা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।