আমায় কেন আকাশ নামে ডেকেছিলে
- ফয়জুস সালেহীন

যোজন যোজন পথ হেঁটেছো
পারোনি ছুঁতে আকাশকে ,
যদিও দেখেছো দিগন্তে মাটিকে ছুঁতে
জলাশয়ে ডুবিয়ে ডুবিয়ে
আনতে পারোনি আকাশের একমুঠো নীল ,
যদিও দেখেছো আকাশ এসে ডুব দিয়েছে সেথায় ।
তুমি চোখ মেললেই আকাশ দেখো
তুমি আকাশ দেখো শহরে , বন্দরে , প্রবাসে,
অলিতে-গলিতে, উদ্যানে ,
তোমার জানালার ফাঁকে
ছুঁতে কি পারো তাকে ?
একদিন আমায় ও ডেকেছিলে আকাশ নামে ,
যদিও আমায় আকাশের মতোই ছুঁতে পারো না।
তবে কি তোমার হৃদয়ের আঁখি
চোখ মেললেই আমায় দেখে ?
তবে কেন আমায় আকাশ নামে ডেকেছিলে ?

২৫-১-৯৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০২-২০১৫ ০২:৪৬ মিঃ

কেমন লাগলো কবিতাখানি?