নিয়তির ব্যর্থ অভিযান
- ফয়জুস সালেহীন

নিয়তি এখন বড়ই ব্যস্ত আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিতে,
বড়ই ব্যস্ত তোমার আমার মাঝে বিভাজনের ভারী দেয়াল নির্মাণে ।
রোদ্দুর মাখা দুপুরে যখন দু’চোখের অশ্রু মুছি নীরবতায় শুনতে পাই নিয়তির অট্টহাসি ।
আমি চিৎকার করে বলি ভালবাসি সুরভী তোমায় ভালবাসি ।
শ্রান্ত , ক্লান্ত নিয়তি ব্যর্থ আজ অব্দি ।
পাঁজরের নীচে আজও জমা করে রেখেছি
তোমার তরে প্রেম রাশি রাশি ।

২১-২-১৯৯৮ খ্রিস্টাব্দ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।