মনের কথা
- এ কে সরকার শাওন - নিরব কথোপকথন
মনে মনে নয়
কানে কানে বল,
তোমার মনের কথা।
যে কথা শুনে প্রশমিত হবে
মনের যত ব্যথা!
মনে মনে নয়
সুরে সুরে বল,
তোমার গীতিকবিতা
যে গান শুনে প্রশমিত হবে
অামার শোক গাথা!
মনে মনে নয়
কানে কানে বল,
তোমার প্রণয় কাব্য-কথা
যে কবিতা শুনে রূপায়িত হবে
অামার জীবনের কল্পকথা!
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
২৩ মে ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।