মোচাবউ
- এ কে সরকার শাওন - আপন-ছায়া
আঙ্গিনায় বেড়ে ওঠা
কলাগাছ কয়খানা,
তা দেখে আমরা সবাই
খুশীতে আটখানা।
খয়েরী শাড়ী পরে মোচাবউ
ঘোমটার ফাঁকে দিয়েছে উঁকি!
সবুজ পাতার আড়াঁলে,
এতদিন আমাদের দিয়েছে ফাঁকি!
ধীরে ধীরে মোচাবউ
শাওনাজের আঙ্গিনায়।
লম্বা ছড়িরূপে বিকশিত
ধরাধামের এক কোনায়।
গাঢ় সবুজ শাড়ী ছেড়ে
কাঁচা হলুদের বাহারে,
সুঘ্রাণ সুস্বাদু সুমিষ্ট
বুঝেছি টপাটপ আহারে!
আহারে! ছবি তোলা হয়নি,
এরি মাঝে সাবাড় করেছি পাঁচটা!
স্মৃতির ক্যানভাসে থাকুক অটুট,
মামনি জলদি চালাও ক্যামেরাটা।
কি আনন্দ! কি খুশী!
বোঝা যাচ্ছে কি হাঁসিতে?
তোমাদেরও ভাগ দিব,
রাখা আছে ঝুড়িতে!
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
২৬ মে ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।