সোনালী দিনের সকাল
- আবু জাফর বিশ্বাস

নতুন বছর নতুন ভোর জাগো নতুনের প্রভাতে,
বাংলার কোমল শিশুরা সকল থাকে দুধে-ভাতে।
প্রভাতে জাগিয়া আগামীর পথে নতুন স্বপ্ন বুনন;
করো পরিশ্রম সততার সাথে তবেই হবে স্বপ্নপূরণ।

সূর্যালোকের কোমল পরশে জাগরিত সার্বজনীন,
পাখ-পাখালির কল-কাকলী এলো সোনালী দিন।
ধানের শীষে আছে মিশে সোনালী রঙের দানা,
সবুজ পাতায় শিশির ফোঁটায়, যেন মুক্তা কণা।

কৃষক-শ্রমিক মুটে-মজুর মিলে-মিশে সবাই;
সময়ের সাথে আগামীর পথে দেশ গড়তে চাই।
পরিবার সমাজ, দেশ ও দশের তরে করবো কাজ,
দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে জাগরিত হব আজ।

আজকের তরুণ আগামী দিনের আনবে রাঙা প্রভাত,
হে নবীন হে তরুণ জাগো, তোমরা পারবেই নির্ঘাত।
রাত পোহাবে তবে আসবে সোনালী দিনের সকাল,
সুখ সমৃদ্ধি হবে বৃদ্ধি, পাবে স্বপ্নের সেই আগামীকাল।
------------------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026