সরকারি অফিস
- এস জামান হুসাইন - চারশ বিশ
ফাঁকিবাজি, চাঁদাবাজি
সরকারি অফিসে,
ঘুষের টাকা হাতে পেলে
ফাইল পাস নিমিষে!
সরকারি অফিসে লুটপাট
দাম বাড়ে বালিশের,
হরিলুটের আয়োজনে
মান কমে মালিশের!
ফাঁকিবাজি, তৈলবাজি
বড় কিছু নয়তো ,
বড় বসের পা চাটে
ঘুরে পিছু তাইতো !
অফিস ফাঁকি দিয়ে মোল্লা
জিকির ফিকির করে,
নিজের কাজে সময় কাটায়
অফিস থেকে দূরে!
রাঘববোয়াল, সবলেরা
আইনের ফাঁক খুঁজে,
চুনোপুটি, দারকিনা
আইনের হাক বুঝে!
১৪ জুন, ২০১৯
লালমনিরহাট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।