প্রেমদূত
- ফয়জুস সালেহীন

‘প্রজাপতি’ তুমি তো প্রেমদূত
প্রেম বিলি করে বেড়াও ।
এই ফুলের প্রেম ঐ ফুলের কাছে
কিংবা ঐ ফুলের প্রেম এই ফুলের কাছে ।
আমি যে হৃদয়ে পুষে রেখেছি অনেক জনমের প্রেম !
হৃদয় উপচে পড়া প্রেমের একটু নির্যাস নিয়ে কি যাবে ?
নিয়ে কি যাবে বলো মোর প্রিয়ার কাছে ?
যদিও আছে টেলিফোন , পিয়ন , টেলিগ্রাম
ফ্যাক্স , ইমেইল - - - -
তবুও ব্যর্থ আমি মনের খবর পৌঁছাতে ।
বলো প্রজাপতি , তুমি সঙ্গোপনে পৌঁছে দেবে ?
তুমি পৌঁছিয়ে দিবে আমার প্রেমের একটুখানি নির্যাস
মোর প্রিয়ার কাছে ?

১৩-৪-৯৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।