তোমার একটুখানি উষ্ণতার লাগি
- ফয়জুস সালেহীন
আমি এক জলাশয় ,
তুমি শীতের পাখি ।
ফি বছর আমি শীতের প্রতীক্ষায় থাকি
তুমি আসবে, তুমি আমায় ছুঁয়ে দিবে ।
আমি শুধু প্রতীক্ষার প্রহর গুনি ,
কান পেতে থাকি কখন তোমার ডানার শব্দ শুনি ।
ফি বছর আমি শীতের প্রতীক্ষায় থাকি
তোমার একটুখানি উষ্ণতার লাগি ।
২-৭-৯৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।