শুভেচ্ছা-৪
- সুকন্যা তিশা - শুভক্ষন
১৮ই ফেব্রুয়ারী
মা-বাবার অ্যানিভারসারি।
বোঝেনি কি যে কারন,
অটুট তাদের এই বাঁধন।
৯০-এ পথ চলা
দুজনার একসাথে,
২২টি বছর পরও
আজো তেমনটি রয়েছে।
ছাড়ে নি কভু হাত
শত আশা নিরাশায়,
গড়েছে সুখের নীড়
বুক ভরা ভালোবাসায়।
জন্ম দিয়েছে আমায়
ধরীত্রির এই বুকে,
না দিয়ে খাবার মোরে
রোচে নি তাদের মুখে।
হবে কি শোধ তাদের
ভালবাসার এই ঋণের,
বানাইয়া দিলেও জুতা
কাঁটিয়া গায়ের চামের।
বেঁচে থেকো তোমরা
শত সহস্র ভোর,
বিবাহ বার্ষিকীতে
এই কামনাই মোর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।