এক দিন
- শেখ মাফিজুল ইসলাম

চঞ্চল-হরিণী-মন তরুণী
পালতোলা নৌকা হয়ে ভেসে যায়
নিজস্ব খেয়ালে। মাথায় চিন্তার হিজিবিজি;
ছুটছে তো ছুটছে, উল্লাসের নতুন মাত্রা চোখে-মুখে।
বুকের মধ্যে ঢালু পাড় কখনো সবুজ, কখনো লাল,
ঘুমের ঘোরে কেটেছে এতকাল।
কখনো হাসি, কখনো কান্না, আবেগ-তাড়িত বেদনায়
অস্থির হয়েছে সে বহুবার।

পাগল স্নায়ুতে এ কোন রোমশ অনুভূতি!
এ কোন গরম নিঃশ্বাস! কাঁচা রোদ গায়ে মেখে
হিসেবের খাতা নিয়ে বসে যায়। ভীরু পায় ছুটে যায়
শয্যায়; চাঁদ ডাকে, মেঘ ডাকে, ডাকে সাগর-নদী--

চেনা-জানা প্রাচীর ভাঙতে ভাঙতে
ঝোড়ো হাওয়ার আক্রোশ সামলে নিয়ে
হয়তো সেও বিবর্ণ গোলাপ হবে এক দিন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026