অবাধ্য ভালবাসা
- ফয়জুস সালেহীন
আমি ভালবাসি সরবোরে ফুটা রক্তকমল
যদিও জানিনা সন্তরণ ।
তরঙ্গের কানে কানে বলেছি সে কথা অহর্নিশ
শাদা হাঁসের পালকে লিখেছি প্রেমলিপি ।
আমি ভালবাসি গগনের বিধু
যদিও নেই ডানা বিঙ্গবৎ
তাকে দেখে দেখে কত কত যামিনী করেছি পার
অমানিশায় করেছি অশ্রুপাত ।
ভালবাসি আমি তোমাকে ও,
যদিও সীমান্তে তোমার রেড সিগন্যাল ।
হাতে শাদা হাতকড়া
ভালবাসি তোমায় তথাচ ।
পারিনা করতে তোমায় ভালবাসার লোভ সংবরণ
ভালবাসা মোর বড়ই অবাধ্য ।
মানেনা শাসন। মানেনা বারণ ।
১৫-৮-৯৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।