যোগ-বিয়োগ
- ফয়জুস সালেহীন

জীবন এক যোগ বিয়োগের খেলা ,
তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলে
যোগ হয়েছিল বিশ্ব জনগোষ্ঠীতে একজন ।
তারপর ; এক, দুই, তিন করে যোগ হতে লাগলো দিন ,
বিয়োগও হতে থাকলো তা প্রতিদিন ।
দিনের যোগে যোগে বাড়তে থাকলো তোমার বয়স ,
আর বিয়োগে কমতে থাকলো আয়ু ।
তারপর একদিন যোগ হলো যৌবন ,
বিয়োগ হলো তার নির্যাস ।
প্রেম , স্মৃতি , স্বপ্ন , পাপ , পুণ্য , ধন, বৈভব , হীরা , জহরত
সুখ , হাসি ,দুঃখ , কান্না , অভাব , অনটন, বেইজ্জত
কখনও হলো যোগ কখনও বা বিয়োগ জীবনে তোমার ।
একদিন যৌবন ও হলো বিয়োগ ,
বার্ধক্য হলো যোগ ।
যোগ আর বিয়োগের খেলা খেলতে খেলতে
একদিন বিয়োগ হলো তোমার আত্মা ।
পৃথিবী থেকে বিয়োগ হলো তোমার শরীর,
অতঃপর যোগ বিয়োগের খেলার হলো অবসান ।।

১-৯-৯৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।