শুভেচ্ছা-৫
- সুকন্যা তিশা - শুভক্ষন

কেউ এসেছে তোমার দরজায় একটু দেখবে কি?
বেগুনী খামের ভেতর সাদা একটি চিঠি?
কি বললে- প্রেমপত্র নয়, শুভেচ্ছা পত্র ?
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কেউ?
এত দিন পরেও কচি হাতের লেখায়
গোটা গোটা কাঠপেন্সিলে লেখাগুলোতে,
অভিমানের সাথে অভিযোগের ভাজে
ভালোবাসার স্পষ্ট ছাপ দেখেতে পাচ্ছো ?

তবে আর কি?মন খারাপ করছো কেন?
সে পাশে নেই বলে ?তাতে কি!
‘সব সত্তার উপস্থিতি সব জায়গায় থাকতে নেই’-
এটা তো তুমিই তাকে শিখিয়েছো।
সে তো দূরে বসে আজো তোমার শুভ কামনায় মিষ্টি হাসে,
তার প্রাণের র্বাতাটি পাঠিয়ে দেয় উপলক্ষের অজুহাতে,
সেটাই বা কম কিসে বলো ?
তুমি তো নিজেই তাকে পর করেছো তোমার স্বার্থে ,
তবে কেন এই কষ্ট?
আজ তো মন খারাপের নয়,শুভ সুচনার দিন।
তাকে ধন্যবাদ হিসেবে একটু হাসিও তো দিতো পারো ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026