এখনই সময়
- ফয়জুস সালেহীন

তুমি হয়েছিলে যেদিন ভূমিষ্ঠ ,
ছিলে কি সেদিন পাপিষ্ঠ ?
পাপ আর পুণ্যের দুটি শূন্য থলে নিয়ে
তুমি এসেছিলে এ ধরণীতে ।
আজ তোমার কোন থলের ওজন কতটুকু ?
তুমি এখন বড়ই ব্যস্ত ঐশ্বর্যের তরে ,
পূর্ণ হোক পাপের থলে তাতে কি ?
পিপীলিকা ও বুঝে ভবিষ্যৎ ।
একদিন যেতে হবে তোমায় ভীব্দেশে ,
যেথায় পুণ্যের অনেক মূল্য , মূল্যহীন তোমার
তথাকথিত ঐশ্বর্য ।
তুমি কি জানো তোমার মেয়াদকাল ?
হয়তো আজ রাতই তোমার -----
এখনই সময়
পূর্ণ করো তোমার পুণ্যের থলে,
পাপের থলে করো শূন্য ।

২-৯-৯৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।