অশরিরী প্রেম
- ফয়জুস সালেহীন
নীরবে-নিঃশব্দে ছুঁয়ে যাও মোর হিয়া
‘কাঁঠালচাঁপা’ আমার ।।
তোমার সুরভিতে আমি হই উন্মত্ত ,
আর নিদ্রাদেবী হয় ফেরার ।
চোখের আড়ালে থেকেও-
এ তুমি বুনেছো কিসের মায়াজাল ?
বলো , কিসের টানে কাটিয়ে দেই নির্ঘুম রজনী ?
তুমি তো আসনি কভু বাহুডোরে !
তবুও কেন তুমি আর আমি জেগে থাকি সারারাত ?
১৫-১০-৯৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।