অায়রে ছুটে খোকা-খুকু
- এ কে সরকার শাওন - অাপন-ছায়া
তৃণামনির জন্মদিনে তাঁকে নিয়ে অামার লিখা জন্মদিনের গান! শুভ জন্মদিন মামনি। নিরন্তর শুভেচছা। অতল ভালবাসা।
অায়রে ছুটে...
অায়রে ছুটে খোকা-খুকু,
ধরো সবাই গান,
তৃণামনির জন্মদিনে
করবো মোরা ফান!
অাকাশ বাজাও হারমোনিয়াম
হৃদয় ধরো ঢোল।
তৃষা-তূরিণ নাচ করবে
কেউ করো না গোল!
তৃণার সাথে...
তৃণার সাথে সুর মিলিয়ে
সবাই কর গান!
তৃর্ণামনির জন্মদিনে
করবো মোরা ফান!
তৃণামনি কেক কাটবে
সবাই দিবে হাততালি,
ছেলে বুড়ো অানন্দেতে
নাচবে দুলি দুলি!
দাদুর সাথে...
দাদুর সাথে দু'হাত তোলে
দোয়া করে যান!
তৃর্ণামনির জন্মদিনে
করবো মোরা ফান!
অায়রে ছুটে...
অায়রে ছুটে খোকা-খুকু,
ধরো সবাই গান,
তৃর্ণামনির জন্মদিনে
করবো মোরা ফান!
অায়রে ছুটে...
অায়রে ছুটে...
০১ জুলাই ২০০৩
মুসলিমাবাদ, পতেঙ্গা, চট্টগ্রাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।