প্রকৃত ভালোবাসা
- পঙ্কজ শীলআমি তোমাকে ভুলে যাচ্ছি! মোটেও না। তুমি তো আমার প্রাণ- তোমায় ছাড়া বাঁচি কি করে? কপালের লেখা মরণ কবেই মুছে নিয়েছি- তোমাকে নিয়ে বেঁচে থাকবো বলে। তুমি আমার দেহে আছো বলেই তো বেঁচে আছি কি করে বলো,তোমাকে ভুলে যাচ্ছি! জানো,ভুলে যাওয়া টা মরণের সমান। তোমাকেও জীবিত রাখছি কবিতার শব্দে শব্দে রাতজেগে কল্পনায় জড়িয়ে- নিঃশব্দে ভালোবেসে যাচ্ছি তোমায়। তারপর; ভালোবেসে লেখা হচ্ছে অজস্র কবিতা কবিতাদের অলংকারে গেঁথে রেখেছি- তোমার দৃপ্ত পায়ের নুপুরের আওয়াজ। সেই আওয়াজ কানে বাজলেই আমি হয়ে উঠি অন্ধ প্রেমিক!! তোমাকে কতোটা ভালোবাসলে- তুমি তৃপ্ত হবে, সেই কথা ভাবতে ভাবতে- একদিন চলে যাই ঈশ্বরের কাছে! ঈশ্বর বললেন, ভুলে যাওয়া আর মরণের নাম মুখে নয়, তাকে সারাজীবন বাঁচিয়ে রেখে- তার জন্য বেঁচে থাকাটাই হলো প্রকৃত ভালোবাসা। ০১.০৭.২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।