ঈশ্বর,প্রেম,সে এবং আমি
- পঙ্কজ শীল
হে ঈশ্বর, তাকে প্রেম দাও নয়তো আমায় মৃত্যু
আমি আত্মহত্যা করবো!
তার প্রেমহীন জীবন দেখার জন্য বেঁচে থাকতে চাইনা।
এভাবে আর কত বসন্ত জাগবো?
এবার না হয় শোনাও ঘুম পাড়ানির গান।
আমি পরম শান্তি তে ঘুমাতে চাই
নয়তো সে শান্তি পাবেনা।
ঈশ্বর তুমিই তো একদিন বলেছিলে
সে চাঁদ হলে তার সাথে আমার মিলন হবে
কই,হলো না তো?
শেষ পর্যন্ত তুমিও আমার সাথে খেললে!
ঠিক আছে, এভাবেই খেলতে থাকো
খেলতে খেলতে একদিন-
আমাকে চূর্ণ-বিচূর্ণ করে দিও
তবুও তুমি শান্তি পাও।
শান্তি পাক্ সে...
১২.০৮.২০১৮ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।