কবিতার চেয়ে সুন্দর প্রিয়তমা
- পঙ্কজ শীলপঙ্কজ শীল- এর তিনটি প্রেমের কবিতা ১. প্রকৃত ভালোবাসা আমি তোমাকে ভুলে যাচ্ছি! মোটেও না। তুমি তো আমার প্রাণ- তোমায় ছাড়া বাঁচি কি করে? কপালের লেখা মরণ কবেই মুছে নিয়েছি- তোমাকে নিয়ে বেঁচে থাকবো বলে। তুমি আমার দেহে আছো বলেই তো বেঁচে আছি কি করে বলো,তোমাকে ভুলে যাচ্ছি! জানো,ভুলে যাওয়া টা মরণের সমান। তোমাকেও জীবিত রাখছি কবিতার শব্দে শব্দে রাতজেগে কল্পনায় জড়িয়ে- নিঃশব্দে ভালোবেসে যাচ্ছি তোমায়। তারপর; ভালোবেসে লেখা হচ্ছে অজস্র কবিতা কবিতাদের অলংকারে গেঁথে রেখেছি- তোমার দৃপ্ত পায়ের নুপুরের আওয়াজ। সেই আওয়াজ কানে বাজলেই আমি হয়ে উঠি অন্ধ প্রেমিক!! তোমাকে কতোটা ভালোবাসলে- তুমি তৃপ্ত হবে, কবিতার চেয়েও শতগুণ সুন্দর আমার প্রিয়তমা কবিতারা দেহে এতো অলংকার পরে- তবুও আমার প্রিয়তমা কে দেখতে- হ্যাডলাইটের মতো জ্বলে উঠে,আমার দুটি চোখ! আমি অন্ধ হয়ে যাই তখোন দৃষ্টি আর কোথাও যায় না যেনো। মাথার চুল উড়লে মনে হয় সোনালি ফসল ছুঁয়ে দেখি বারবার; পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। তাকে সাজাতে কোনো অলংকার লাগেনা পৃথিবীর যেনো প্রিয়তমার প্রতিটি অঙ্গ'ই অলংকার। রাতে আমি চাঁদ দেখিনা কোনোদিন যেনো প্রিয়তমার ঠোঁটের কোনের হাসিটা'ই আমার চাঁদ। আমি গান শুনি না কোনোদিন যেনো প্রিয়তমার দৃপ্ত পায়ের- নুপুরের আওয়াজই আমার গান। আমাকে ভালোবাসতে তার গোলাপ লাগবেনা কোনোদিন যেনো প্রিয়তমার মাথা খোপা'ই আমার শ্রেষ্ঠ গোলাপ। একদিন অনন্ত সুখ পেতে - প্রিয়তমার কনিষ্ঠ আঙুলে স্পর্শ করি, প্রিয়তমা তখোন বলে উঠলো- হে কবি,তুমি আমায় অমরত্ব দান করো, প্রিয়তমার কানে কানে বলে দিলাম - অমরত্ব দান করতে হয়না, কবিদের প্রেমিকারা অমর হয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।