চেখের পাপ
- পঙ্কজ শীল
দু’পায়ের সাথে হেঁটে চলে পৃথিবীর বিচিত্র চোখ
অপলক নজরে কেঁদে মরে সুখ!
দুঃখ নেই কোথাও-থেমে নেই কোথাও
সন্ন্যাসীরা পাতা বুজলেই পেয়ে যায় ঈশ্বর!
বিশ্বাস না করলে সন্ন্যাসী হও,
নয়তো গুজব বলে নাক গলাতে এসোনা!
নয়তো না খেয়ে বারোবছর উপোস থাকো
জানি পারবেনা; তাই অযথা নাক গলাতে এসোনা!
চুল দাড়ি পাঁকিয়ে বুড়ো হয়েছো
তাই;
নগ্ন বৃষ্টি কে এভাবে চেয়ে দেখোনা-
চোখের পাপ হবে!
০৪.০৭.২০১৯ ইং
( সংক্ষেপিত)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।