তুমি কি ঈশ্বর
- পঙ্কজ শীল
আমি তোমাকে খোঁজে বেড়াই যখন সবাই ঘুমিয়ে পড়ে।
কোথাও কেউ নেই, চারদিকে শুধু অন্ধকার।
তখন জ্বলে উঠে আমার দুটি চোখ-
ঠিক হেডলাইটের মতো!
তোমাকে খু্ঁজি বলে সবাই পাগল বলে!
দিগুণ শক্ত হয়ে উঠে আমার ধৈর্যের বাঁধ।
পৃথিবীর সবাই চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই।
আমি ঠিকই শব্দের উপর হেটে চলি!
আহা! কোথায় লুকিয়ে গেলে তুমি?
না হয় এবার চলে এসো, আর কতো আড়াল হবে?
এবার চলে এসো,নয়তো আমি চলে যাবো।
বিশটি বসন্ত কাটিয়েছি, তুমি আজো নিরকার।
তুমি কি ঈশ্বর!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।