ইশক
- এ কে সরকার শাওন - নিরব কথোপকথন
মনের মাঝে অনেক অাকাশ,
অন্তরেতে শত সূর্যের অালো!
অাধাঁরের মাঝেও সবই দেখি
দূরে থেকে দেখি অারও ভাল!
কথারমালা হয়তো গাথা হয়না
প্রকাশ্যে দিব্যালোকে;
কথার খইতো অহরহ ফুটছে
অাড়ালে অন্তরলোকে!
কাছে দূরে কি যায় অাসে
যে হয় মনসিজ!
বেহুঁশের মাঝেও হুঁশ তারি
ইশক এমনই চিজ!
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
১৪ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।