শুভেচ্ছা-৬
- সুকন্যা তিশা - শুভক্ষন

শুভ কামনার বরণ ডালা হাতে,
দাঁড়িয়ে সেই নব-প্রপাতের রাতে।
জানিয়েছিলো শত সহস্র অভিবাদন,
প্রথম আগমনের শুভেচ্ছা ভরা ক্রন্দন।
এরপর কেটে গেছে ত্রিশ বসন্ত,
মরন শিখা আজো আছে জলন্ত।
প্রদীপ তলে কমছে তেলের উচ্চতা,
বাড়ছে আয়ু ডুবছে মরন সূতা।
জয়-পরাজয় চলছে জীবন পথে,
হারিয়ে খোঁজা,ভীষণ বোঝা,
তাতেই রয়েছো মেতে।
তবুও চাই মেকি সুখ,হাতছানি দিয়ে উঠুক,
চরণ তলে লুটায় পরুক ব্যথিত অভিমান,
তাহার তরেই সার্থক হোক জন্ম জন্মান্তরের দান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026