আহ্বান
- এ কে সরকার শাওন - প্রলয়-প্রলাপ

সেবক সেজেছে মান্যবর
ফেরি অপেক্ষায় তার;
মনিবপুত্র তিতাস মরে,
পরাজয় মানবতার!

দায়ের চেয়ে অাছাড় বড়
বৃত্তের চেয়ে বিন্দু;
মনিবের চেয়ে বাকর বড়,
ধন্য ধন্য নিন্দু!

বাকরের হাতে মূল চাবি
দারোয়ান রাজ কুশনে,
অাচার্যের চেয়ে ছাত্র বড়
প্রশ্ন করার নেই মানে!

অনেক বেড়েছে বাকল,
সহযোদ্ধাগণ চোখ খোল!
কাকে সব সাবাড় করলো
লাঠি বাঁশী নিয়ে চলো!

শ্যামলী, ঢাকা।
১ অাগষ্ট ২০১৯
https://www.muktocolumn.com/literature/show/201908011564654540


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026