দুঃখ নেই তাতে আমার একবিন্দুও
- ফয়জুস সালেহীন

যদি আমি হই ঝরাপাতা ! পাগলা হাওয়ার বাতাসে
নেচে নেচে ধুলোমাখা পথ বেয়ে উড়ে যাই
অনেক- অনেক দূরে । যদি আমায় কুঁড়িয়ে নেয়
কোন অবোধ বালক । আর আমার আগুনে পুড়িয়ে রাঁধে
একমুঠো শাদা ভাত , দুঃখ নেই তাতে আমার একবিন্দুও ।
দুঃখ নেই তাতে আমার একবিন্দুও যদি আমায় পুড়িয়ে
কনকনে শীতে নেয় একটু উত্তাপ । দুঃখ নেই আমার
একবিন্দুও যদি আমার আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যায়
হিংসা , লোভ , ক্ষোভ , ঘৃণা , যাবতীয় পাপাচার-অনাচার ।
সব অমঙ্গল পুড়ে গিয়ে পৃথিবী যদি হয় সুন্দর থেকে সুন্দরীতমা
তাতে আমার একবিন্দুও দুঃখ থাকবেনা পুড়ে পুড়ে ছাই হওয়ার তরে ।
বৃক্ষ তখন তুমি সুখে থেকো নতুন পৃথিবীতে
নব ক্লোরোফিলবতীদের নিয়ে ।

১৪-১১-৯৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৫-২০১৫ ০৫:৪২ মিঃ

কেমন লাগলো পাঠক কবিতাখানি?