ডুবে যাবো তোমার চোখের গভীরে
- ফয়জুস সালেহীন

প্রিয়তমা কত রাজ্যের প্রেম আছে
তোমার ঐ দুটো চোখে ?
বলো কত অব্দের প্রেম
জমা করে রেখেছো সেথায় ?
এই পৃথিবী বড় প্রেমহীন ।
পৃথিবীর যাবতীয় প্রেম যেন লুক্কায়িত
তোমার ঐ দুটো চোখে ।
আমি ডুবে যাবো প্রিয়তমা তোমার চোখের গভীরে
এক্কেবারে তলদেশে ।
রইবোনা আর এই প্রেমহীন পৃথিবীতে ।

১৫-১১-৯৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।