আবার হবে দেখা
- সিফাত আহমেদ

যেদিন তোমাকে বিদায় জানালেম
সেদিন থেকেই মনে মনে স্বপ্ন দেখছি,
প্রহর গুণতে শুরু করেছি সে মূহুর্ত থেকেই।
হৃদয় ঘড়িতে সেদিন থেকেই
ঘন্টা, দিন, মাসের হিসেব চলছে নিপুণভাবে!

কবে আসবে সে নির্ধারিত দিন?
যখন হবে আবারো দেখা দুজনের?
দুটি অপূর্ণ প্রাণের পুনর্মিলন হবে সেদিন!

তোমাকে বিদায় জানাতে গিয়েই মনে জেগেছে প্রশ্ন
কবে আসছো তুমি আবার?
যেদিন আসবে সেদিন আবারও জেগে উঠবে আবেগ
সেদিন আবারো হারিয়ে যাবো দুজন দুজনায়!
স্বপ্নের জগতে দুজন ঘুরে বেড়াবো সবাইকে ছেড়ে!
সুরে সুর মিলিয়ে গান হবে!
হাতে হাত রেখে পথচলা হবে!

আসবে! সেদিন অবশ্যই আসবে!
আসছে! সেদিন আসছে!
দেখা হবে! অবশ্যই দেখা হবে সেদিন আবারও!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026