ইসমাইলের কোরবানি
- আবু জাফর বিশ্বাস

স্বপ্নে আল্লাহ্ ইব্রাহীম খলিলুল্লা'র
বলিলো এক জোরবাণী
শোনো হে প্রিয়বর বন্ধু আমার
দিতে হবে কোরবানি।

আল্লাহর হুকুমে প্রিয় ইব্রাহীমে
পালন করেন সেইবাণী,
আনিলো মোট একশত উট
জবাই দিলো তক্ষুণি।

স্বপ্নে আবার আদেশ তাঁহার
এটাই হলো শেষ বাণী,
তোমার অতিপ্রিয় তাকে দিও
আমার নামে কোরবানি।

পুত্র ইসমাইলের ডেকে বলেন
শোন আমার নয়নমণি,
হুকুম আল্লাহর আমি তোমার
করতে হবে কোরবানি।

শিশু ইসমাইল হয়নি কাহিল
জলদি কথা নাও মানি,
দু'চোখ বাঁধিয়া ছোরা দিয়া
আমায় করো কোরবানি।

পিতা-পুত্রের এত মোহাব্বতে
ফেরেস্তাদের চোখে পানি,
আল্লাহ্ রাব্বুল করলো কবুল
দুম্বা হইল কোরবানি।
---------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026