ইদ শেডিং
- এ কে সরকার শাওন - আপন ছায়া
ইদ কর্মযজ্ঞ ছাড়ি,
ইহা নয় অকারণ ঘোরাঘুরি।
দু'দিন যাবৎ মামনির জ্বর;
তাই ডাক্তার হাসপাতাল খুঁজে মরি,
অবশেষে উত্তরা আধুনিক হাসপাতালে
রক্ত পরীক্ষা করি!
ইদের আনন্দ হয়েছে মাটি,
তবুও কোন ক্ষতি নাই!
কোরবানী মন্জুর করে খোদা;
তোমার ক্ষমায় দিও ঠাঁই!
বাড়ী ফিরিবার কালে
মামনি রিকশার হুড খুলি;
১টি নিজস্বী নিলো
উর্ধাকাশে ডান হস্ত তুলি!
রোগ বালাই দূরে থাক;
বিধি কর মোদের রক্ষা।
সবার কাছে মিনতি প্রার্থনার,
হউক সবার স্বাস্থ্য সুরক্ষা!
১২ আগষ্ট ২০১৯
আজমপুর, উত্তরা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।