যদিও একই শহর
- ফয়জুস সালেহীন
“শ্রদ্ধেয় মরহুম বড় খালু এ.কে.তোফাজ্জল হোসেন সাহেবের স্মরনে উৎসর্গকৃত”
এক, দুই , তিন কয় কদম আর দূর ,
এখন তোমার ঘর ।
তবুও এ দূরত্ব অসীম , যদিও একই শহর
এখন আর যায়না ছোঁয়া তোমায় , যায়না দেখা সেই নির্মল মুখ
যাবেওনা এ জীবন ভর ।
অক্সিজেন আর কার্বন-ডাই-অক্সাইড আদান প্রদানের
কর্ম করলে ক্ষান্ত ।
শেষ নিঃশ্বাস করলে ত্যাগ আজ প্রত্যুষে
জীবনের হলো অন্ত ।
আজ শুয়ে আছো কাছেরই একটি ঘরে
সাড়ে তিন হাত তার বহর ,
তবুও এ দূরত্ব অসীম , যদিও একই শহর ।
২৫-১১-৯৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।