বৃষ্টি হয়ে ঝড়ে পড়ুক তোমার লাজ
- ফয়জুস সালেহীন
হে আকাশ !
বলো কেন পড়ে আছো মেঘের অন্তর্বাস ?
আমি দেখবো তোমার যৌবন ; নীল নীল
দুনয়ন ভরে দেখবো সেই রূপ ; অনাবিল ।
আমি গাইছি গলা ছেড়ে তাই দীপক রাগ ।
তোমার যত শরম , যত লাজ;
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ুক আজ ।
বৃষ্টি পড়ুক টাপুর টুপুর
লাজে লাজে দিঘীনালা হোক টইটুম্বুর ।
হে আকাশ ! খোল মেঘের অন্তর্বাস ।
আমি দেখবো ; দুনয়ন ভরে দেখবো –
তোমার নীল নীল যৌবন ।।
২৭-১১-৯৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।