মর্মান্তিক দুর্ঘটনা
- আবু জাফর বিশ্বাস
আমার জানা একটি দুর্ঘটনা
সারা জীবনের কান্না,
সুখশান্তি ভুলে হৃদয় গলে
বয়ে কষ্টের বন্যা।
বড় যানবাহন মারছে যেমন
ছোটদের ধাক্কা,
জোর যার মুল্লুক তার
এইকি তার ব্যাখ্যা?
নয় রটনা মর্মান্তিক দুর্ঘটনা
ঘটছে সারা দেশে,
অদক্ষ চালক, বৃদ্ধ বালক
মারছে রাস্তায় পিষে।
পথ যাত্রী স্কুল ছাত্রছাত্রী
মরছে খেয়ে চাপা,
ঘাতক ড্রাইভার পাচ্ছে পার
আইন তাদের মাপা।
মোটরচালক লাইসেন্স ধারক
হতেই হবে শিক্ষিত,
জীবনের মর্ম বুঝবে কর্ম
আমরা রবো সুরক্ষিত।
সুস্থ মনে আপন ধ্যানে
হবে গাড়ী চালাতে,
ওভারটেক আর দ্রুতবেগ
অবশ্যই হবে কমাতে।
অধিক জনসংখ্যা ভয় শঙ্কা
ভীড় রাস্তা-ঘাটে,
ট্রাফিক আইন চলছে বিহীন
পড়ছে যানজটে।
পারাপারে রাস্তার উপরে
রয়েছে ওভার ব্রীজ,
তবুও মানুষ কেমন বেহুঁশ
ঝুঁকি নেয় নিজ।
'নিরাপদ সড়ক চাই' যতই
করি আন্দোলন;
দুর্ঘটনা রোধে মনুষ্যত্ব বোধ
সচেতনতার প্রয়োজন।
-----------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।