তিলাওয়াতের সিজদা
- এস জামান হুসাইন - গোলাপ ফুল

আরাফ দিয়ে শুরু হল
আলাক্ব দিয়ে শেষ,
কুরআন মাজিদ পড়তে পড়তে
সিজদা দিবে বেশ।

ইনশিক্বাকে সিজদা আছে
আরও আছে রাদে,
বনী ইসরাইল, মারইয়ামে,
আরও পাবে স্বা-দে।

সিজদাহ পড়, নাজম পড়
আরও পড় নাহল,
ফুরকান পড়, হা মীম সিজদাহ,
হজ্জের পরে নামল।

আয়াত পড়ে সিজদা দিলে
আল্লাহ মহান রাজি,
বুঝে বুঝে কুরআন পড়
জীবন রেখে বাজি।

১৮ আগষ্ট, ২০১৯
লালমনিরহাট।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026