ভয়াল একুশে আগস্ট
- আবু জাফর বিশ্বাস

আগস্ট মানে জাতির জীবনে
শোকাবহ ব্যথার মাস,
বিশ্বের বুকে রেখেছে এঁকে
কলঙ্কিত সে ইতিহাস।

পনেরই আগস্টে বঙ্গবন্ধুকে
করেছিল নৃশংস হত্যা,
গোটা বাঙালির বুকে জ্বলন্ত
অসহনীয় সে ব্যাথা।

পলাশি থেকে ঢাকা ধানমণ্ডি
বত্রিশ নম্বর বাড়ি;
বাংলার মীর জাফর বঙ্গবন্ধুর
প্রাণ নিয়েছিল কাড়ি।

ভয়াল একুশে আগস্ট ভয়াবহ
সেই গ্রেনেড হামলা;
পরিকল্পিতভাবে সাজিয়েছিল
ওরা জজমিয়া মামলা।

মাত্র দেড় মিনিটে বিস্ফোরিত
হলো এগারো'টি গ্রেনেড,
এক মূহূর্তেই বীভৎস শরীরে
ভরলো হাসপাতালের বেড।

আকস্মিক হামলায় হয়েছিল
চব্বিশ জনের মৃত্যু,
যেন ওৎ পেতে হায়েনার মত
বসেছিল যমরাজ দৈত্য।

আইভি রহমান সহ সকলের
সেই আত্ম দান;
এই বাংলায় জাতির হৃদয়ে
রবে চির অম্লান।

দেশ বিরোধী যুদ্ধ অপরাধী
ওরা করেছিল ষড়যন্ত্র,
স্বাধীনতা ভুলে সবাই মিলে
হত্যা করেছিল গণতন্ত্র।

তারা ঘৃণিত তারা কলঙ্কিত
কর্ম যাদের ন্যক্কার;
যুগ-যুগ ধরে এমনি করে
জাতি জানাবে ধিক্কার।

বিবেক মৃত ছিলো কুচক্রান্ত
ওরা নির্লজ্জ অপশক্তি,
ওরা অপরাধী স্বাধীনতা বিরোধী
পায়'না তাই মুক্তি।
------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026