তিতাস পাড়ের ছেলে
- এ কে সরকার শাওন - আপন-ছায়া

জন্ম থেকেই গর্বিত আমি,
সন্তান ব্রাহ্মণবাড়িয়ার!
জ্ঞানে-গুনে, সাহিত্যে-সভ্যে
শ্রেষ্ঠ জনপদ বাংলার!

তিতাস পাড়ের ছেলে আমি,
তিতাস অহংকার।
তাঁর টানেই ছুটে আসি,
আমি বার বার!

মেঘনা পাড়ে বাড়ি আমার
যমুনাই খেলার সাথী;
নারদ তীরে ঘুরে বেড়াই
বয়ে নানান স্মৃতি!!!

হাজার জনের মাঝে ঘুরি,
পদ্মার তীরে খুঁজে মরি,
কতজনকেই খুঁজে পাই
বন্দরে বন্দরে;
শুধু পাইনা খুঁজে তাঁরে
যে আছে অন্তরে অন্তরে
অবিনাশী পাষান বন্ধুরে।

শনিবার, ২৬ এপ্রিল ২০১৪
গোপালপুর, নবীনগর, ব্রাহ্মানবাডিয়া
তিতাসের পাড়ে ছবির তারিখঃ September 21, 2013


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।