বসন্তের আগমন
- মুহম্মদ শাকিল সরকার (Muhammad Shakil Sarker) - প্রকৃতির ছন্দ
চাহিয়া দেখ আমের মুকুলে,
হাসিতেছে সে নেত্র অন্তরালে ।
চাহিয়া দেখ সবুজ অরণ্যে,
মজাইতেছে সে ধরা সজীব মনে।
এসো হে ঋতু রাজ,
আমার মনের ক্লৈব্য প্রান্তরে।
পক্ষিতে মক্ষিতে জাগিয়েছ যে সজীবতা,
জাগাও সেই রূপ মোর হিয়ার চঞ্চলতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।