অশরীরী ছোঁয়া
- এ কে সরকার শাওন - নিরব কথপোকথন

ভাদ্র মাসের গভীর রাতে,
ঝড়ের তান্ডবে কাঁপছে ধরা!
মুষলধারায় বৃষ্টি ঝরছে,
কোথাও কারও নেইকো সাড়া!

শত ক্যামেরা ঝলসে উঠে
তাড়িয়ে দিচ্ছে রাতের আঁধার!
গুমোট ভ্যাপসা গরম বাবু
নিমিষেই হলো পগারপার!

বিদ্যুৎ সাহেব পালিয়েছে
ঝড়ের তাণ্ডবলীলার ভয়ে!
গাছ গাছালি উঠবস করছে
বায়ুরাজের রুদ্ররূপ পেয়ে!

একে ওকে ডাকছি আমি
দিচ্ছে না কেউ সাড়া!
সবাই অচেতন গভীর ঘুমে
আমি একা মন মরা!

জানালার পাশে কিসের আশে
ভিজছি দাড়িয়ে ঠায়!
মনের আগুন দ্বিগুন হলো
তাঁর অশরীরী ছোঁয়ায়!

লেখার সময়ঃ সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯
লেখার স্থানঃ শাওনাজ, উত্তরখান, ঢাকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026