হৃদপল্লীর জন্মদিন
- আবু জাফর বিশ্বাস

হৃদ পল্লীর বর্ষপূর্তি আজ উৎসবের এই দিনে;
শিউলি ফুলের শুভেচ্ছা জানাই শুভ জন্মদিনে।
সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র শরৎ আগমন,
কাশ ফুলে দুলে দুলে জানায় সাদর সম্ভাষণ।

হৃদ পল্লীর শুভ জন্মদিন বাংলা-ভারত মিশে;
শুভেচ্ছা বার্তা জানাই হেথা গভীর ভালোবেসে।
হৃদ পল্লীর প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা স্বাগতম,
হৃদয়ে গাঁথা যত সাহিত্যপাতা তুমিই তার অন্যতম।

আজ জন্মবার্ষিকী আমরা দেখি যত বর্ণাঢ্য অনুষ্ঠান,
বর্ণালী সাজে সজ্জিত পেজে প্রফাইলে রঙের টান।
হৃদ পল্লীর সপ্তাহব্যাপী যত সব আয়োজন,
সেই খুশিতে উঠি মেতে কেড়েছে যেন মন।

হৃদ পল্লীর পরিচালক মণ্ডলী সবাই বিজ্ঞ-বিচক্ষণ,
সাহিত্য জগতে শিক্ষা পেতে নিচ্ছি সদা প্রশিক্ষণ।
হৃদ আলাপন সত্যিই আপন কবি সাহিত্যিক যত;
বিজ্ঞ ভাবুক দেখান চমক ম্যাজিক-যাদুর মত।

হৃদ আলাপন করি জ্ঞাপন জানাই শত কৃতজ্ঞতা,
প্যানেল বক্সে বাক্যালাপে বাড়াই অভিজ্ঞতা।
মসৃণ হোক আগামীর পথ বাংলা সাহিত্য আসর,
হৃদ পল্লী বেঁচে থাকুক লক্ষ কোটি বছর।
---------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026