মুহাম্মদ(সঃ)
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
মুহাম্মদ নাম মোর গলার মালা
ঐ নামের গুনেই জুড়ায় জ্বালা
বুকেতে রেখে ঐ নামের ধেয়ান
খুলে যায় অন্তর চক্ষু সকল জ্ঞান।
আমার সকল কাজে সকল সময়
ঐ নামের গুনেই শক্তি জোগায়
কখনো তমশায় ডুবে গেলে মন
ঐ নামের গুনেই ফের হয় রওশন।
মুহাম্মদ নাম মোর গলায় পড়ি
সকল ব্যথায় মনেতে শান্তি ধরি
ঐ নামের ই দরুদ পড়ি সকাল সাঝে
সার্থকতা খুজে পাই সকল কাজে।
ঐ নামের ই রওশনে আলোকিত ধরা
সেই অালোতেই পাই মুক্তির ধারা
আমার হৃদয় দিনে রাতে ঐ নামেতে
মসগুল রয় সদা ঐ নামের ধ্যানেতে।
আমার হৃদয় মদিনাতে ছুটে যেতে
প্রিয় নবীজীর তরে সালাম জানাতে
ব্যাকুল সদা দিনে রাতে সারাবেলা
মসগুল রই আমি মুহাম্মদ নামেতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।