সুপ্রভাত
- আবু জাফর বিশ্বাস
আযান হলো ঘুম ভাঙলো
আরো পাখির গানে;
এবার তবে জাগতে হবে
নতুন দিনের টানে।
রাতের হলো যে অবষান
পাখি গায় গান,
নতুন দিনের সোনালী আলোয়
ভরে গেল প্রাণ।
দুটি আখি খুলে দেখি
হয়ে গেছে ভোর,
শিশির ভেজা কুসুম বাগিচা
কূয়াসায় ঘোর।
চারিদিকে মোরগের ডাক
কেটে গেছে রাত,
পূর্ব আকাশে সূর্য হাসে
জানায় সুপ্রভাত !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।