তুমি ভালো আছো
- আবু জাফর বিশ্বাস
তুমি নিশ্চয় খুব ভালো আছো,
কেন ভালো থাকবেনা বলো ?
তোমার জগত ভিন্ন রংয়ের
প্রলেপে রাঙ্গা, নয়তো কালো।
তোমার জীবনাকাশে ভাসছে
শুধু চৈতি শিমুল তুলো,
আমার আকাশে মেঘের ঘনঘটা
বিষাক্ত ময়লা ধুলো।
তুমি যা পারো আমি পারিনা
এখানেই আমার ব্যর্থতা রয়েছে,
হতাশার কিছু নেই, তুমি জানো
আমার কাছে একটি সুন্দর মন আছে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।